মূত্রনালির সংক্রমণ (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা UTI) হলো প্রস্রাবের পথের যে কোনো জায়গায় সংক্রমণ: মূত্রথলি, যে নল দিয়ে প্রস্রাব শরীর থেকে বের হয় (মূত্রনালি বা ইউরেথ্রা), বা কিডনি। সাধারণত পায়খানা থেকে আসা ব্যাকটেরিয়া প্রস্রাবের পথে ঢুকে এটা হয়।
শরীরে যত রকম সংক্রমণ হয়, তার মধ্যে UTI দ্বিতীয় সর্বাধিক সাধারণ। পুরুষদের তুলনায় নারীদের প্রায় চার গুণ বেশি হয়, কারণ নারীদের মূত্রনালি ছোট আর মলদ্বারের কাছাকাছি থাকে।
- মূত্রথলির সংক্রমণ (সিস্টাইটিস) সবচেয়ে সাধারণ ধরন।
- কিডনির সংক্রমণ (পায়েলোনেফ্রাইটিস) কম হয়, কিন্তু বেশি গুরুতর, আর এর দ্রুত চিকিৎসা দরকার।
বেশিরভাগ UTI সহজেই সারানো যায়, আর অনেকগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যায়।


